বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

কাতারের নাগরিকদের ওমরাহ পালনে বাধার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি কাতারের নাগরিকদের ওমরাহ হজ পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কাতারের রাজধানী দোহা থেকে প্রকাশিত দৈনিক আল রায়ার গত বৃহস্পতিবারের সম্পাদকীয়তে এ ধরনের অভিযোগ করা হয়।

আল রায়ার সম্পাদকীয়তে বলা হয়েছে, কুয়েত থেকে আসা কাতারের ২০ জন নাগরিককে জেদ্দা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে তাদেরকে দু'দিন ধরে আটকে রাখা হয়। তারা সকলেই ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।

তবে অবরোধের মধ্যেও হজ পালন করেছেন দেশটির নাগরিকরা। হজ পালনের ক্ষেত্রে কাতারের নাগরিকদের সবরকম সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও সে সময় বেশ কিছু সমস্যার সংবাদ পাওয়া গেছে।

উল্লেখ, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মুসলিম ব্রাদারহুডসহ জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে ২০১৭ সালের ৫ জুন দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট।

কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর আকাশসীমা, স্থলবন্দর ও নৌবন্দর বন্ধ করে দেয় সৌদি জোট। পরে অবরোধ তুলে নেওয়ার জন্য দফায় দফায় দোহাকে শর্ত দেয়া হয়। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।

এরপর গত হজ্ব মৌসুমে হজ পালনের ক্ষেত্রে কাতারের নাগরিকদের সবরকম সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও সে সময় বেশ কিছু সমস্যার সংবাদ পাওয়া গেছে।

সূত্র : আলজাজিরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ