বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

এবারের একুশে বইমেলায় লেখকদের জন্য থাকবে আলাদা গেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা একাডেমির আসন্ন একুশের গ্রন্থমেলায় এবারে স্টল বরাদ্দের জন্য ৪০০ টি প্রতিষ্ঠান আবেদন করেছে। মোট স্টলের সংখ্যা চাওয়া হয়েছে ৬৭৫ টি।

জানা গেছে, এবারই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানের মেলায় লেখক, সাহিত্যিকদের জন্য আলাদা একটি গেট থাকবে। যেটি দিয়ে শুধু লেখক ও বিশিষ্টজনরা প্রবেশ করতে পারবেন।

মেলায় অংশ নিতে গতবারের চেয়ে এবার স্টলের আবেদনের সংখ্যা ৮৩টি বেশি। গত মেলায় স্টল ছিলো ৫৫৯টি। আগামী ৮ জানুয়ারি মেলায় অংশগ্রহণের জন্য নির্বাচিত স্টল বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করা হবে।

১ ফেব্রুয়ারি একুশের গ্রন্থমেলা শুরু হবে। স্টলের জন্য গতবারের চেয়ে এবার তিন ক্যাটাগরিতে ভাড়া বাড়ানো হয়েছে। এবার ৮৩টি প্রকাশনা সংস্থা নতুন আবেদন করেছে। ফলে স্টলের সংখ্যা এবার বাড়ছে।

বাংলা একাডেমির পরিচালক ও একুশের গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, এবারের মেলায় অংশগ্রহণের জন্য প্রকাশকদের উৎসাহ বেড়েছে। গত মেলায় অংশ নেয়া সব প্রকাশনা সংস্থাই এবার স্টল পাবে। নতুন আবেদন করা প্রকাশনা সংস্থাও স্টল পাবে। তবে নতুন আবেদন করা ৮৩টির পক্ষে সবাই স্টল পাবে না।

বইমেলা থেকে আটক ১১ মাদরাসা শিক্ষার্থী ও লেখক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ