রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ইন্টারনেটের দাম বেঁধে দেওয়া হবে : মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগ পরিদর্শনে এসে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন,  ‘মোবাইল ফোনের ভয়েস কলের মূল্যসীমা বেঁধে দেওয়া হলেও ইন্টারনেটের ক্ষেত্রে এ ধরনের কোনও সীমা নেই। ফলে যে যার ইচ্ছেমতো দামে ইন্টারনেট বিক্রি করছে। আমি ইন্টারনেটের মূল্যসীমা (উচ্চসীমা ও নিম্নসীমা) বেঁধে দেওয়ার জন্য উদ্যোগ নেবো।’

মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেটের ব্যান্ডউইথ কিনে ডাটা বিক্রি করা যাবে না। গ্রাহক যদি ব্যান্ডউইথ কিনতে চায়, তাহলে তাদের সে সুযোগ থাকতে হবে। ইন্টারনেট মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। এই অধিকার যেন মানুষের কাছে থাকে, আমি সে চেষ্টাই করব।’

তিনি আরও বলেন, ‘কাজের জন্য এক বছর যথেষ্ট সময়। এখন থেকেই আমরা সর্বশক্তি দিয়ে কাজ শুরু করব।’

মন্ত্রী আরও বলেন, ‘২০১৮ সাল সরকারের জন্য একটি চ্যালেঞ্জের বছর। এ বছরই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। তাই জনগণের দৃষ্টি এখন সরকারের দিকেই থাকবে। ফলে আমাদের সেভাবেই কাজ করতে হবে। আবার ২০১৯ সাল হবে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। ওই বছর নতুন সরকার বাংলাদেরশের দায়িত্ব নেবে। বিগত দিনের অর্জনের ওপর ভিত্তি করেই আগামী বছর জনগণ তার রায় দেবে।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ