বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'২০১৮ সালেই রাষ্ট্রপতি হবেন এরশাদ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেছেন, ২৮ বছর পর ২০১৮ সালেই ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্র ক্ষমতার মহাসড়কে জাতীয় পার্টি।

২০১৮ সালেই রাষ্ট্রপতি হবেন এরশাদ। দুই দুইবার পাঁচ-পাঁচটি আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রিয়তার ইতিহাস রচনা করেছেন এরশাদ।

রংপুরের সিটি নির্বাচন প্রমাণ করে ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে নিঃশর্ত সমর্থন করতে আওয়ামী লীগ ও বিএনপি বাধ্য হবে।

সিলেট বিভাগের ১৯টি আসন জাতীয় পার্টি পুনরুদ্ধার করতে চায়। এজন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় পার্টির উদ্যোগে নগরীতে র‌্যালি বের করা হয়।

সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বাহার খন্দকারের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লশকর বশীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, আবুল হাসনাত, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মুজিবুর রহমান মুজিব, মুজিবুর রহমান মুজিব, নাজমুল ইসলাম প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ