রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন মো. নজিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে গতকাল রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এই দায়িত্বে তিনি কামাল আবদুল নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন, যার চুক্তির মেয়াদ গতকাল রোববারই শেষ হয়েছে।

জনস্বার্থে জারিকরা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়।

অপর এক আদেশে জনপ্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবকে তথ্য, খাদ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ