শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফিরে দেখা ২০১৭ : মুসলিম বিশ্বের আলোচিত ঘটনাগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদায়ের পথে ২০১৭। বিশ্বব্যাপী বছরটি পূর্ণ ছিল নানান আলোচনায়। বিশেষ করে মুসলিম বিশ্বের নানান ঘটনায় দেশের সকল সংবাদ মাধ্যমগুলো ব্যস্ত সময় পার করেছে এ বছর। কাতার সংকট, রোহিঙ্গা সমস্যা, জেরুসালেম ও ফিলিস্তন ইস্যু, সৌদির উদার নীতিতে ফিরে আসা ইত্যাদি আলোচিত ঘটনায় পত্রিকার পাতা ছিল বেশ গরম।

আওয়ার ইসলাম পাঠকদের জন্য ফিরে দেখা ২০১৭’র আজকের আয়োজন মুসলিম বিশ্বের আলোচিত ঘটনা সমুহ। লিখেছেন রকিব মুহাম্মাদ 

রোহিঙ্গা সঙ্কট

২০১৭ সালের সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী ইস্যু হলো রোহিঙ্গা সঙ্কট। মিয়ানমারের সুপরিকল্পিত রোহিঙ্গা নির্যাতন বা ‘গণহত্যা’ যা মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং উগ্রবৌদ্ধ সম্প্রদায় দ্বারা আক্রান্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান সামরিক অভিযান।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে সেনা-পুলিশের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের প্রেক্ষিতে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। ২০১৭ সালের অক্টোবরে কতিপয় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ এনে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক মুসলিম নিধন শুরু হয়। রোহিঙ্গাদের ওপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণধর্ষণ, অগ্নিসংযোগ ও শিশুহত্যাসহ অত্যধিক মানবাধিকার লঙ্ঘন করা হয় সেখানে। বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারের এই অভিযানকে রোহিঙ্গাদের উপর গণহত্যা হিসেবে অবহিত করেছে।

প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা মুসলিম। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী গত মাস পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ছয় লাখ ৪৮ হাজার ৫৪০ জন।

অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। এ ছাড়া ২৫ আগস্টের আগে মিয়ানমার থেকে আসা দেশটির বাস্তুচ্যুত নাগরিকের সংখ্যা দুই লাখ চার হাজার ৬০ জন।

জাতিসংঘ, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট, প্রতিবেশী বাংলাদেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সরকার ইতিহাসের বর্ররতম এই নির্যাতনের সমালোচনা করেছে। মিয়ানমার সরকার প্রধান, অং সান সু চি, বিশেষ করে তার নিষ্ক্রিয়তা ও