বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

৬ জানুয়ারি সিলেটে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনাইদ শোয়েব
প্রতিবেদক

আধ্যাত্মিকতার শহর সিলেটে এবার বসছে আন্তর্জাতিক কারীদের সম্মিলন। আগামী ৬ জানুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠে দুপুর ১২ টা থেকে এ সম্মেলনটি শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও এই সম্মেলনের আয়োজন করেছে তারতিলুল কুরআন সংস্থা সিলেট। . আন্তর্জাতিক এ কেরাত সম্মেলনে সুললিত তেলাওয়াতে মোহিত করবে মিশর ইরান তানজেনিয়া ইন্দোনেশিয়াসহ সাত দেশের খ্যাতিমান কারীগন। আন্তর্জাতিক কারীদের পাশাপাশি দেশের জাতীয় কারীগনও এ কেরাত সম্মেলনে অংশগ্রহণ করবে।

ইতোমধ্যে আন্তর্জাতিক কারীগদের বাংলাদেশ সফরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন বলে জানিয়েছেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী ।

সম্মেলন সফল করতে এ মুহুর্তে সিলেটে চলছে ব্যপক প্রচার প্রচারনা। আয়োজক কমিটি আশা প্রকাশ করছেন,  আন্তর্জাতিক কেরাত সম্মেলনে সিলেট বিভাগের প্রতিটি জেলা থেকেই কুরআন প্রেমীদের আগমন হবে।

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সিলেটে অংশ নিচ্ছে যে সকল কারীগন শায়খ কারী রাফাত হোসাইন মিশর। কারী রেজা আইয়ুব তানজেনিয়া। শায়খ মুমিন আইনুল হক ইন্দোনেশিয়া। কারী হামেদ শাকের নেজাদ ইরান। কারী মুহাম্মদ আলী খান ভারত। কারী মাতলুব শাহ ইরফানী ভারত।

এবং বাংলাদেশের কারী নাজমুল হাসান ও সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়াও স্থানীয় কারীগন তিলাওয়াত করবেন। কেরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন দেওয়ান মাসুদ রাজা চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন মুফতি রাশেদুল রহমান ফারুক শায়খে বরুনী ।

আয়োজক কমিটি তারতীলুল কুরআন সংস্থা সিলেটের সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরী উক্ত কেরাত সম্মেলনে অংশ নিতে সকল সিলেটবাসীকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ