সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

যে ৭টি ছবি কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে আছে সোশ্যাল মিডিয়া। ইন্টারনেটের এই যুগে এসে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বটে। আগের পরিচিত বন্ধুদের খুঁজে বের করা থেকে কোন রেস্টুরেন্টের কোন খাবার ভালো সবই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। কিন্তু হ্যাঁ, এটি যেমন আমাদের অনেক ভাবে সাহায্য করে, তেমনি সামান্য ভুলের জন্য আপনি অনেক বড় ঝামেলায় পড়তে পারেন।

অনেক মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়ায় শেয়ারকৃত ছবি কিংবা তথ্য হ্যাক করে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। তাই সবারই উচিত বুঝে শুনে নিজের প্রয়োজনীয় তথ্য শেয়ার করা যাতে নিজের কোনো ক্ষতি হবে না। চলুন জেনে নেওয়া যাক যেই ৭টি ছবি কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিত নয়।

১. টাকা
ধরুন আপনি আজ প্রথম ব্যাংকে একাউন্ট খুললেন এবং সাথে ক্রেডিট কার্ডও পেলেন। এখন আপনি যদি আপনার এই একাউন্ট নাম্বার, কার্ড নাম্বার সবার সাথে শেয়ারের জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তবে তা আপনি নিজের জন্য খাল কেটে কুমীর আনার মতো হবে। আপনার পে চ্যাক, ক্রেডিট কার্ড, ব্যাংক একাউন্ট নাম্বার, ক্যাশ এসবের ছবি কখনোই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা উচিত না। এতে আপনার ফলোয়ার আপনার একাউন্ট কোন ব্যাংকে আছে তার নাম জেনে যাবে।এরপর কেউ যদি আপনার অনুপস্থিতিতে ব্যাংকে গিয়ে সব টাকা তুলে নিয়ে আসে কিংবা একাউন্ট বন্ধ করে দিয়ে আসে তবে কী হতে পারে তা একবার নিজেই ভেবে দেখুন।

২. লটারিতে জয়ী টিকেটের ছবি
আপনার ভাগ্য যদি ভাল হয়ে থাকে তবে আপনিও জিতে যেতে পারে লটারিতে। কিন্তু জিতে গেলেই যে তা নিয়ে বড়াই করতে হবে এমন নয়। আর যেই টিকেটটি জয়ী তা ভুলেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যাবেন না। ক্রিমিনালরা খুব সহজেই আপনার টিকেটের বারকোড নকল করতে পারে এবং আপনার উপহার পর্যন্ত ছিনিয়ে নিতে পারে। এসব ঝামেলা হওয়ার থেকে ভালো টিকেটের ছবিটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা।

৩. গোপনীয় কাজের মেইলসমূহ
নিজের যাবতীয় তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা থেকে বিরত থাকাই ভালো। আর এটি যদি হয় আপনার বিভিন্ন গোপনীয় কাজের ই-মেইল তবে তা ভুলেও শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়াতে। ধরুন আপনার কোম্পানি আপনাকে মেইল দিলো তাদের নতুন আইডিয়া কিংবা নতুন প্রোজেক্টের। এখন আপনি যদি সেই মেইলটি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় তখন আপনার ফলোয়াররা জেনে যাবে সেই প্রোডাক্টটির কথা। আর যদি সেখানে প্রতিদন্দ্বী দলের কেউ থাকে তবে তারা আপনার কোম্পানির চেয়েও ভাল কিছু তৈরী করার প্রয়াস চালাবে এবং সফলতাও লাভ করতে পারেà¥