শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

৬০ বছরের বন্ধুত্ব : অতপর জানতে পারলেন তারা একে অপরের ভাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: ৬০ বছর ধরে হাওয়াই দেশের অ্যালান রবিনসন ও ওয়াল্টার ম্যাকফারলেনের মধ্যে বন্ধুত্ব। কিন্তু তারা যে একে অপরের নিজের ভাই সেটা তারা জানত না। সম্প্রতি বড়দিনে তারা তা জানতে পারেন। এটা ছিল তাদের কাছে বড়দিনের সবচেয়ে বড় উপহার।

অ্যালান রবিনসন ও ওয়াল্টার ম্যাকফারলেন দুজনেই হাওয়াই দেশে জন্মগ্রহণ করেন। তাদের বয়সের পার্থক্য ছিল ১৫ মাস।

ম্যাকফারলেন তার বাবার নাম জানত না আর রবিনসনকে দত্তক নিয়েছিল অন্যজন। জন্মের ৬ বছর তারা প্রথম একে অপরের সঙ্গে হনুলুলু প্রিপারেশন স্কুলে মিলিত হয়। তারা সেখানে ফুটবল খেলতে গিয়ে এক অপরের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

তারা নিজেরা পৃথকভাবে একে অপরের পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনদের খুঁজে বেড়াত।

হনুলুলুর খন-টিভি জানায়, ম্যাকফারলেন সবসময়ই বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবার ও ডিএনএ ম্যাচিং এর জন্য খোঁজ করত।

অনেক খোঁজার পর তার ডিএনএ ও অন্যান্য তথ্য একজনের সঙ্গে মিলে যেতে লাগল। সবচেয়ে বড় ম্যাচিং ছিল তাদের মধ্যে অভিন্ন ক্রোমোজোম। ক্রোমোজোমের সঙ্গে মিলিত লোকটির ইউজারনেম ছিল রবি৭৩৭। রনিসনের ডাকনাম ছিল রবি এবং তিনি ৭৩৭ আলোহা বিমানে করে আসতেন।

রবিনসন বলেন, এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যের ছিল, আমার হারানো ভাইয়ের সঙ্গে আমার ৬০ বছর ধরে বন্ধুত্ব। অথচ আমরা যে একই মায়ের সন্তান তা জানতাম না!

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ