বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর উপশহরস্থ লুগাতুল আরাবিয়া মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষিতদের মধ্যে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের ঈমানি চেতনা ছড়িয়ে দিতে হবে। স্বাধীনতা ও বাংলাদেশকে ধারণ করে এদেশে ওলামায়ে কেরামকে এগিয়ে যেতে হবে।

বিশিষ্ট আলেম শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট রিপোর্ট ডট কম এর সম্পাদক রুহুল আমিননগরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক আ.ফ.ম সাঈদ, লেখক ও গবেষক সৈয়দ মবনু, কওমি মিডিয়া ফোরামের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, কওমি কণ্ঠের সম্পাদক মাওলানা এমদাদুল হক নোমানি, ইকরা বাংলাদেশের প্রিন্সিপ্যাল মাওলানা সদর উদ্দিন মাকনুন, দারুল আজহার ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মওলা, মাওলানা তাহুরুল হক জকিগঞ্জী, উপন্যাসিক নিজাম উদ্দিন মিসবাহ, কবি ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মাওলানা তানজিল আমির, সাংবাদিক ইকবাল হাসান জাহিদ, মুফতী শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নাঈমুল ইসলাম, মাওলানা মাহবুব সিরাজী, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা সাইফ রহমান, মাওলানা ইলিয়াস মাসুম, সাংবাদিক এহসান বিন মুজাহিদ, কবি হাম্মাদ তাহমিদ প্রমুখ।

সবায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকে অন্যদের হাতে ছেড়ে দিয়ে এদেশে ইসলাম ও মানবতার সেবা করা সম্ভব নয়, তাই ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষিতদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের ভালোবাসাকে ছড়িয়ে দেয়া সময়ের দাবি।

উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারী বৃহস্পতিবার ঢাকায় দেশব্যাপী আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মকে নিয়ে জাতীয় পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠক সফল করার জন্য বক্তারা উদাত্ত আহ্বান জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ