রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

মিয়ানমারে রিমান্ডে রয়টার্সের দুই সাংবাদিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার হাজির করা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহে তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সে জন্য দেশটির অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা হয় দুই সাংবাদিককে। আটক দুজনই মিয়ানমারের নাগরিক। আটক হওয়ার পর এই দুই সাংবাদিককে বুধবারই প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়।

আটককৃত সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটি সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোনো ভুল করিনি।

রয়টার্সের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, সংবাদ সংগ্রহে তাদের প্রতিনিধিরা কোনো ভুল করেনি।

এদিকে দেশটিতে গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

বিবিসি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ