রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন আল্লামা বোখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারইসলাম:
নিজস্ব প্রতিবেদক
আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস, ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল হালীম বোখারী আজ বুধবার (২৭ ডিসেম্বর ) দুপুর ০২ টায় চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।

কলকাতা থেকে রাতের ফ্লাইটে বেংলোর পৌঁছাবেন। হযরতের নাতি, মাহমুদ মুজিব আওয়ারইসলামকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেংলোরে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মুফতি জামিল আহমদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। চিকিৎসাকালীন সফরসঙ্গী হিসেবে থাকছেন দারুল হিকমা ও দারুল খিদমাহ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা মানজার হালীম বোখারী ও এহইয়াউল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আহমদুল গনী।

উল্লেখ্য, আল্লামা আব্দুল হালীম বোখারী বেশ কিছুদিন ধরে হার্ট, কিডনি, ডায়াবেটিকস ও প্রেসার সমস্যায় ভুগছিলেন। কিছুদিন চট্টগ্রামের সিএসসিআর ও ঢাকার ইউনাইটেডে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন।

আল্লামা আব্দুল হালীম বোখারী দেশবাসীর কাছে দ্রুত সুস্হতার জন্যে দোয়া কামনা করেছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ