শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শীতে প্রয়োজনীয় ৫ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিদরাতুল মুনতাহা
ফিচার রাইটার

শীত কারো কাছে বেশ সুখের ঋতু। আবার কারো কাছে একটু বিরক্তির। ভালো-মন্দ যাই হোক, শীত তো আসবেই। আর কনকনে এই শীতে সুস্থও থাকতে হবে আপনাকে। তাই তো খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকে। কিছু খাবার রয়েছে যেগুলো শীতে স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

শীতে খেতে পারেন এই ৫ পাঁচ খাবার - 

১. মধু
জ্বর ও ঠান্ডা প্রতিরোধে মধু সবচেয়ে নিরাপদ খাবার। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়াই করে। ঘুমানোর আগে বা সকালের নাশতায় মধু খেতে পারেন। ভালো হয় এক গ্লাস গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে। তবে যেকোনো খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান।

২. ব্রকলি
এই খাবারও শীতকালে বেশ উপকারী। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, খুব অল্প পরিমাণ ক্যালরি। এটি ত্বক ভালো রাখতে কাজ করে।

৩. গ্রিন টি
গ্রিন টির মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। দিনে দুই থেকে তিন কাপ গ্রিন টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এ ছাড়া ক্যামোমিল টি খেতে পারেন। এর মধ্যেও আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শীতে ঠান্ডা ও ফ্লুর সঙ্গে লড়াই করতে সাহায্য করবে।

৪. কাঠবাদাম
কাঠবাদাম শীতকালে একটি শ্রেষ্ঠ খাবার। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর রয়েছে। আরো রয়েছে উচ্চ মানের প্রোটিন, ম্যাগনেসিয়াম, আঁশ, ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিংক, আয়রন ও স্বাস্থ্যকর চর্বি। এটি ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এর মধ্যে থাকা ভিটামিন ই ত্বককের সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়।

৫. আদা
প্রচণ্ড শীতে এক কাপ আদা চা না হলে কি চলে? আদার মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কাজ করে। তাই শীতকালে খাদ্যতালিকায় আদা রাখতে পারেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ