বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

রাজশাহীতে ৩ ভারতীয় সীমান্তরক্ষী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায় তিন বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর সীমান্ত তাদেরকে আটক করা হয়।

এ নিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম উদ্দীন।

তিনি জানান, বিএসএফের তিন সদস্য কুয়াশার মধ্যে ভুল করে বাংলাদেশ সীমানার মধ্যে ঢুকে পড়ে ঘোরাফেরা করতে থাকেন। পরে তাদেরকে আটক করে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চর মাঝার দিয়াড় এলাকার ওই স্থানে সীমানা পিলার না থাকায় ভুল করে বিএসএফের তিন সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।