শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ডোনাল্ড ট্রাম্পের ভাইরাল ভিডিওগুলোর বাস্তবতা কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
বিশেষ প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে কোথাও দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজ বাসভবন ভাঙচুর করছে বা কোথাও আবার মেতে উঠছেন কারও সাথে রসিকতার খেলায়। ভরপুর লোকারণ্য কোন অনুষ্ঠানে কারো গায়ে দিচ্ছেন খুঁচা বা কাউকে আবার মারছেন স্বজোরে থাপ্পড়।

গত ১২ ডিসেম্বর "জিয়া সাইবার ফোর্স , মুন্সীগঞ্জ জেলা" - নামক একটি ফেইসবুক গ্রুপে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পের মত বেশধারী একজন ব্যক্তি হোয়াইট হাউজে প্রেসিডেন্টের অফিস ভাঙচুর করছে।

ভিডিওর বিবরণে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গিয়ে এমন করছে। এছাড়াও বাইরের দেশের কিছু ফেসবুক পেইজ থেকেও এমন ভিডিও পোস্ট করা হয়েছে। বেশ তোরজোড় নিয়েই ভিডিওগুলো শেয়ার করছি আমরা যেখানে দু'চার লাইনে লিখছি নিজেদের বানানো কিছু মন্তব্য।

কিন্তু এসবের বাস্তবতা ঠিক কী তা আরা বেশিরভাগই জানি না। আজ জানুন এসবের পেছনে মূল রহস্যের কথা।

হোয়াইট হাউজ ভাঙচুরসহ অন্যান্য হাস্য-রসাত্বক ডোনাল্ড ট্রাম্পের এর ভিডিওগুলো মূলত একটি আমেরিকান চ্যানেল, কমেডি সেন্ট্রাল (Comedy Central)-এর কমেডি প্রোগ্রাম “দি প্রেসিডেন্ট শো”-এর বিভিন্ন পর্বের ক্লিপিং থেকে নেওয়া।

ভিডিওগুলোর কাস্টিং ও শুটিং সেটগুলো হোয়াইট হাউজের আদলে বা বিভিন্ন জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম বা সেমিনারের আদলে সাজানো হয় এবং সেখানে সবসময় ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে একজনই অভিনয় করেন।

ট্রাম্পের চরিত্রে যে ব্যক্তি অভনয় করে, সে মূলতএকজন বিখ্যাত টিভি অভিনেতা। যার নাম এ্যান্টনি এটামানুয়িক  (Anthony Atamanuik)। আদতে ভিডিওগুলোর বিষয়বস্তুর সাথে ট্রাম্পের কোনও সখ্যতা নেই।

প্রকৃত বাস্তবতা না জেনেই, ভুল বিবরণ সম্বলিত সেসব ভিডিওগুলোকে বাস্তব মনে করে আমরা হাজার হাজার বার শেয়ার করে চলেছি প্রতিদিন।

সূত্র : ইন্টারনেট/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ