বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

ইরানে মদপান উৎসবে পুলিশের অভিযান, গ্রেফতার ২৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের ধর্মীয় পুলিশ তেহরানে মদ পান উৎসবে হানা দিয়ে ২৩০ জনকে গ্রেফতার করেছে।

উইন্টার সলস্টিস, অর্থাৎ শীতকালের সবচেয়ে ছোট দিনটিতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। ইরানে এই উৎসব 'ইয়াল্ডা' নামে পরিচিত।

তেহরানের 'নৈতিক পুলিশ বাহিনীর' প্রধান কর্ণেল জুলফিকার বার্ফার জানিয়েছেন, এই পার্টিতে যাওয়া লোকজন মদ খেয়ে ফুর্তি করছিল।

ইরানে মদ পানের জন্য শাস্তি হিসেবে আশি ঘা পর্যন্ত দোররা মারার বিধান আছে।

তবে সাম্প্রতিক সময়ে দোররা মারার পরিবর্তে জরিমানাই বেশি করা হয়।

ইরানে নৈতিক পুলিশের ফার্সি নাম হচ্ছে এরশাদ, অর্থাৎ পথনির্দেশ। মহিলারা পর্দা মেনে চলছে কিনা সেটা দেখাও এই পুলিশের কাজ।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আছে দুজন সঙ্গীত শিল্পীও। সেখান থেকে কিছু মদের বোতল এবং মাদকও আটক করা হয়েছে।

কর্নেল বার্ফার জানিয়েছেন, এই পার্টির অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ