সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ইচ্ছে করে মুসলিমদের প্রান্তিক করে দিচ্ছে বিজেপি, কংগ্রেস : আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুজরাত ভোটে বিজেপি, কংগ্রেস দুই দলই ইচ্ছে করে মুসলমানদের দূরে সরিয়ে রাখে। এমনই অভিযোগ করলেন ভারতের আলোচিত মুসলিম নেতা ও মজলিসে এত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি।

তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ভোটপ্রচার চলাকালীন এত মন্দিরে মন্দিরে ঘুরলেন, একবারও কোনও মসজিদে তাঁদের দেখা গেল না কেন?

হায়দরাবাদের সাংসদ ওয়াইসির অভিযোগ, বিজেপি, কংগ্রেস জেনেশুনেই ভোটপ্রচারে একবারও মুসলমানদের ক্ষমতায়নের কথা বলেনি, বলেনি তাদের প্রতিনিধিত্বের কথাও। এর প্রমাণ, বিজেপি মুসলমানদের একটাও টিকিট দেয়নি, কংগ্রেস দেয় মাত্র ৬ জনকে। তাঁদের মধ্যে মাত্র ৩ জন ভোটে জিতেছেন, তার মানে গুজরাত বিধানসভায় মুসলমানদের কথা বলবেন এমন লোক হাতে গোনা।

ওয়াইসির আরও অভিযোগ, নরেন্দ্র মোদী ও রাহুল গাঁধী ভোটপ্রচারে বেরিয়ে অসংখ্য মন্দির সফর করেছেন। একটাও মসজিদ কি তাঁদের যাত্রাপথে পড়েনি। ধর্মকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে মুসলমানদের একপাশে ঠেলে দেওয়া গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, দীর্ঘমেয়াদে রাজনীতিও এর ফলে উপকৃত হবে না।

এরপরই ওয়াইসির সেই আলোচিত মন্তব্য, তাঁরা যখন সবুজ রং পরবেন, তখন চারদিক সবুজ হয়ে যাবে। আর কোনও রং তাঁদের রংয়ের সামনে দাঁড়াতে পারবে না, না মোদীর রং, না কংগ্রেসের রং। কারও রং নয়, শুধু তাঁদের রংই থাকবে, তা হল সবুজ, শুধু সবুজ।

এবিপি নিউজ

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ