বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

হবিগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম : হবিগঞ্জের সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।

দুর্ঘটনায় নিহত আমিনুল ইসলাম (৩০) হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামের হুসেন আলীর ছেলে।

ওসি মো. জসিম উদ্দিন জানান, শনিবার সকালে সদর উপজেলার শরীফাবাদ থেকে কয়েকজন শ্রমিক সিএনজিতে করে শাহজিবাজার রাবার বাগানে যাচ্ছিল। এসময় মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন শ্রমিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আমিনুল মারা যায়।

তিনি আর জানান, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ