বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার : আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেনীর মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামের একটি পুকুর থেকে মাদরাসা ছাত্রী খাদিজা খাতুনের (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পুলিশ ওই লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদিজার পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাদিজা বিলশা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং বিলশা দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের বাদল ভক্তি (৪২) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও বাদলের ভাতিজা নজরুল ইসলাম (৩৫) কে আটক করেছে। তাদের আটকের পর বিক্ষুব্ধ জনতা বাদল ভক্তি
ও শহিদুল ভক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খাদিজাদের বাড়িতে গেলে স্বজনরা খাদিজা হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দাবী করছেন। গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুর রহমান সরকার গতকাল সন্ধ্যায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদল ভক্তির ঘর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি পিঁড়ি জব্দ করেছে পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ