বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতের নাম রশিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর এলাকার তছলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে রশিদুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব পিলার এলাকায় যায়। এসময় টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে রশিদুলকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।

পরে রশিদুলের ওপর বর্বর নির্যাতন করে বিএসএফ সদস্যরা। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

ঘটনাস্থলের অদূরে থাকা অন্যান্য সঙ্গীরা রশিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রশিদুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর বলেন, নিহত রশিদুল ইসলাম সীমান্তে গরু আনতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা গেছেন। তবে তাকে বিএসএফ না স্থানীয়রা মারধর করেছে বিষয়টি স্পষ্ট নয়।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ