শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

পৃথিবীর একমাত্র লুনার ঘড়ির তত্বাবধায়ক ৭১ বছরের মুসলিম বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন
আওয়ার ইসলাম

অর্ধশতাব্দী কাল ধরে পৃথিবীর একমাত্র পাবলিক লুনার ঘড়িটি তত্বাবধান করছেন ৭১ বছর বয়সী একজন বসনিয়ান মুসলিম বৃদ্ধ।

মনসুর সার্জেভোর নামের ওই বৃদ্ধ ৭৬ ধাপ সিঁড়ি বিশিষ্ট টাওয়ারের উপর ওঠে ঘড়ির কাটা ঠিকঠাক করেন। একারণে তাকে সপ্তাহে একবার টাওয়ারের উপর উঠতে হয়।

মনসুর সার্জেভোর নামাজের সময়ের তত্বাবধায়ক হিসেবে পরিচিত। তার পদবী হচ্ছে “মুভাক্কিত”। তার কাজ হলো নামাজের সময় নির্ধারণ করা।

মনসুর অন্ততঃপক্ষে সপ্তাহে একবার টাওয়ারে উঠে সূর্য ডোবার সময় ঘড়ির কাঁটা ১২ তে এনে দেবেন। এসময়টা মুসলমানদের মাগরিবের নামাজের সময়। ঘড়ির কাঁটা ১২ তে আসলেই শহরের চারপাশের মসজিদে আজান শুরু হয়ে যায়।

বসনিয়ার অধিবাসী মনসুর বলেন,  এটি ছাড়া পৃথিবীতে আর কোন ঘড়ি নেই যা চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী চলে। তিনি বলেন, এই কাজের জন্য প্রয়োজন ত্যাগ এবং অনুভব-শক্তি।

বসনিয়ান নাগরিক মনসুর তার কাজে এই পরিমাণে নিবেদিত যে  ১৯৯২-১৯৯৫ সালে সংঘটিত বসনিয়া যুদ্ধের সময়ও তিনি ঘড়ির সময়কে মিলিয়ে দিতেন।

সূত্র: ডেেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ