বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা ইজতেমা শরু ২১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। টাঙ্গাইল শহরের ধুলেরচর মাদ্রাসা সংলগ্ন এলাকা ময়দানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে । আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন তাবলিগি মুরব্বিরা ।
টাঙ্গাইল সদর উপজেলাসহ জেলার ১২ টি উপজেলা থেকে বিভিন্ন বয়সী তাবলিগি সাথীরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। টাঙ্গাইল জেলা ছাড়াও আশপাশের অন্যান্য জেলার তাবলিগি সাথীরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। বিদেশি তাবলিগি সাথীরাও টাঙ্গাইল জেলা ইজতেমায় অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় তাবলিগি মুরুব্বিরা।
২১ ডিসেম্বর বাদ ফজর প্রথম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শরু হবে। তিন দিন বয়ান শেষে ২৩ ডিসেম্বর শনিবার সকাল দশটার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, টাঙ্গাইলের ইজতেমায় এ বছর তিন থেকে চার লাখ লোকের সমবেত হতে পারে। বিদেশি মেহমানসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও আসছেন তাবলিগি সাথীরা। এবছর এখান থেকেই সারা বিশ্বে দিনের দাওয়াত নিয়ে বেড়িয়ে যাবেন মুসল্লিরা।

টাঙ্গাইল জেলা তাবলিগি মুরব্বি মাওলানা আব্দুল হাই বলেন, বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হওয়ার পরও তুরাগ তীরে মুসল্লিদের জায়গা সঙ্কুলান হয় না । এতে মুরব্বিরা সিদ্ধান্ত নিয়েছেন, ৩২ জেলাকেই দুই পর্বে ভাগ করে ইজতেমা অনুষ্ঠিত করার ।

৩২ জেলার মধ্যে টাঙ্গাইল জেলার নাম না থাকায় ২০১৫ সালে টাঙ্গাইলের মুসল্লিরা প্রথম জেলা ভিত্তিক ইজতেমার আয়োজন করেন। একইভাবে এবছরও জেলা ভিত্তিক আয়োজন করা হয়েছে টাঙ্গাইল জেলা ইজতেমা ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ