আওয়ার ইসলাম: ১৬ ডিসেম্বর মসজিদে নববি প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডেইলি মাই নিউজের পথ চলা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বাদ ঈশা মসজিদে নববীতে একটি সুন্দর, সংক্ষিপ্ত ও চমৎকার উদ্বোধনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেইলি মাই নিউজের-এর সম্পাদক যাকারিয়্যা মাহমূদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক কাউসার জামীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আলেম সাইয়েদ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, বিশেষ অতিথি ছিলেন মদীনার তইবা ইউনিভার্সিটির স্বনামধন্য শিক্ষক প্রফেসর ডক্টর মঞ্জুরুল হক, মদীনা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মুহাম্মাদ আযীয ফুরকান মাই নিউজের সহকারী সম্পাদক মুহাম্মাদ নাসরুল্লাহ ওমরী।
অনুষ্ঠানের শুরুতে কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের শরীয়া ফ্যাকাল্টির শিক্ষার্থী মুহাম্মাদ নুরুল্লাহ সাঈদ।
অনুষ্ঠানে শুভ কামনা জ্ঞাপন করেছেন আওয়ার ইসলাম ২৪ এর- সম্পাদক হুমায়ুন আইয়ুব, নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, ইসলামী ঐক্যজোটের যুগ্ন মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাযী, দাম্মাম ইসলামিক সেন্টারের বিশিষ্ট দায়ী শাইখ আহমদুল্লাহ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহকারী সম্পাদক আলী হাসান তৈয়ব, ইসলামী লেখক ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা নিউজের সাংবাদিক, বিশিষ্ট লেখক মুফতি এনায়েতুল্লা, নূরবিডি ডটকমের সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ শামসুল হুদা
ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মুহাম্মাদ খোরশেদ আলম, স্কুল অব দ্যা হলি কুরআনের প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আল মাদানী, মাসিক আরবি পত্রিকা আলহেরার ও ডেইলি মাই নিউজ-এর আরবি এডিশনের সম্পাদক বিশিষ্ট লেখক মুফতি মুহাম্মাদ শোয়াইব, প্রবাসীকাল ডটকমের নির্বাহী সম্পাদক শাহাদাত হুসাইন ও সহকারী সম্পাদক ফ্রান্স প্রবাসী আলম মুহাম্মাদ, প্রবাসীকাল ডটকমের কাতার প্রতিনিধি ও ডিবিসি নিউজের সাংবাদিক আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগরের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী মাওলানা ওসমান গনী রাসেল
বিএনপি মদীনা শাখার সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান, মদীনা সাংবাদিক পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আরটিভি প্রতিনিধি মুছা আবদুল জলিল, সিনিয়র সহসভাপতি কবি ফ.ই.ম. ফরহাদ ও সাধারণ সম্পাদক এনটিভি মদীনা প্রতিনিধি মুহাম্মাদ আলী রাশেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নেতা রায়হান খান, বিশিষ্ট ইতালি প্রবাসী কমিউনিটি নেতা শোয়াইব হক প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, একবি