বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৃজনঘর-এর কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন: সভাপতি খলীল, সম্পাদক আযাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর মৌলভীবাজারের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর-এর বার্ষিক সাধারণ সভা ১৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় মৌলভীবাজার বীণা রেস্টুরেন্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউদ্দীন ইউসুফের তত্ত্বাবধানে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ২০১৮-১৯ সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সভাপতি নির্বাচিত হন গত সেশনের সফল সভাপতি আহমদ কবীর খলীল, নির্বাহী সভাপতি সাইফ রাহমান, সহসভাপতি মুরশেদ আলম, সম্পাদক আযাদ আবুল কালাম, যুগ্ম সম্পাদক হামমাদ রাগিব, সাংগঠনিক সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, অর্থ সম্পাদক হাম্মাদ তাহমীম, তথ্য ও গবেষণা সম্পাদক জায়েদ আল হাফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ এবং মিডিয়া সমন্বয়ক নির্বাচিত হন জামিল আহমদ।

এ ছাড়াও নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মামুন আব্দুল্লাহ, আতাউর রহমান রাহাত, শেখ এনামুল হক, শাহ মিসবাহ, হাসান মাহমুদ, নূহ বিন হুসাইন এবং মুহিবুর রহমান রাফে।

সভায় গত ১৬-১৭ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সৃজনঘর-উপদেষ্টা আবিদ রাহমান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্বাসী হৃদয়ের সুর-এর উপস্থাপক আজফার খান, সাংবাদিক এহসান বিন মুজাহির প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ