শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ওআইসি সৈন্যবাহিনী গড়লে কী হবে ইসরাইলের?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৭০ বছর আগে অবৈধভাবে ফিলিস্তিনের ভূমিতে গড়ে উঠেছিল ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলোর মদদ ও স্বীকৃতির জোরে ফিলিস্তিনের আদিবাসী মুসলমান ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চালিয়েই যাচ্ছে অবৈধ রাষ্ট্রটি।

এর অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যের বিরোধপূর্ণ ঐতিহাসিক ভূমিতে ফিলিস্তিন ও ইসরাইল নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে আসছিল।

কিন্তু দুই রাষ্ট্রের সমাধানের কথা বলে ফিলিস্তিনের ভূখণ্ডজুড়েই একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইসরাইল।

এ চেষ্টায় সর্বশেষ গত ৬ ডিসেম্বর বিস্ময়কর সাফল্য অর্জন করেছে ইহুদিবাদী রাষ্ট্রটি। এ দিন পবিত্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিশ্ব।ফিলিস্তিনের জন্য কয়েক বছর পর পরই এমন বড়সড় বিক্ষোভ করে থাকে মুসলমানরা। এক সময় বিক্ষোভ বন্ধ করে তারা ঘরে ফিরে যায়। অন্যদিকে ইসরাইলের দখলদারির কোনো নড়চড় হয় না।

এবারও একই পরিস্থিতি ঘটবে বলে ধারণা করছেন অনেকেই। কিন্তু এবার ফিলিস্তিন ইস্যুর সঙ্গে জড়িয়ে গেছে পবিত্র জেরুজালেম শহর, যেখানে মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস অবস্থিত। তাই এবার আর মুসলিম রাষ্ট্রগুলো আগের মতো দায়সারা ভূমিকা রাখতে পারবে না।

যদিও সৌদিসহ আরব দেশগুল জেরুজালেম ইস্যুতে তেমন জোরালো কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে তুমুল সমালোচনাও হচ্ছে।

তবে আজ বুধবার তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ইসলামী সহযোগী সংস্থা ওআইসির জরুরি বৈঠককে কেন্দ্র করে আশার আলো দেখছেন অনেকেই।

জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস মসজিদে ইহুদিবাদী সন্ত্রাসীদের আগুন দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল।

তাই ইসরাইলের দখলদারি থেকে জেরুজালেমকে রক্ষায় ওআইসি কার্যকর ভূমিকা নিতে বাধ্য হবে বলে আশা করা হচ্ছে।

ওআইসি হচ্ছে ৪ মহাদেশব্যাপী ৫৭ সদস্যবিশিষ্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন। এর সদস্য দেশগুলো একত্রিত হয়ে সেনাবাহিনী গড়লে তা হবে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী।

ওআইসির সম্মিলিত বাহিনীর সক্রিয় সৈন্যের সংখ্যা দাঁড়াবে কমপক্ষে ৫২ লাখ ৬১০০ জন। আর সম্মিলিত প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে ইসরাইলের সক্রিয় সেনার সংখ্যা এক লাখ ৬০ হাজার। তাদের প্রতিরক্ষা বাজেট ১৫ দশমিক ৬ বিলিয়ন।

ফলে ইসরাইল সৈন্