শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন

ঘোড়াকেই কাঁধে নিয়ে ঘুরেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: হাজার বছর থেকে মানুষ ঘোড়ার উপর আরোহণ করে আসছে৷ কিন্তু ইউক্রেনের দামিত্রো নামের এক ব্যক্তি ঘোড়াকে নিজ কাঁধে বহন করে চলমান রীতি যেনো ভেঙে দিলেন৷

ইতোপূর্বে তিনি লোহার ডাণ্ডা ভাঙা, ঘুষি দিয়ে কাষ্ঠখণ্ড ভাঙাসহ বেশ কিছু বিষয়ে পারদর্শিতা দেখিয়েছেন৷ এমনকি তার শরীরের উপর দিয়ে চলে গেছে মাইক্রোবাস, তাতেও তার কিছুই হয়নি।

আর ইদানিং তাগড়া ঘোড়া কাঁধে নিয়ে দৌঁড়ানোর প্রশিক্ষণ শুরু করেছেন। এখন তাকে ইউক্রেনের সবচে শক্তিশালী মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে৷

একটি তরতাজা সুস্থ ঘোড়া নিজের কাঁধে উঠানো মানে নিজেকে নিশ্চিত বিপদের মুখে ফেলা৷ কেননা, সামান্য অসতর্কতায় ঘোড়া ওই ব্যক্তিকে যেকোনো শক্ত আঘাত করতে পারে৷ আর ঘোড়া কাঁধে নিতে গিয়ে পড়ে গেলে তো কথাই নেই৷

দামিত্রোর এ সংক্রান্ত ছবি ও ভিডিোগুলো ইতোমধ্যেই শোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

উইকিপিডিয়ার পেইজে বলা হয়েছে, তিনি গিনেজ বুক অব ওয়ার্রল্ডে এপর্যন্ত ৬৩ টি সম্মাননায় নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন৷

৩৮ বছরের যুবক দামিত্রো এসব কাজের পাশাপাশি ইউক্রেনের স্বাধীনতার জন্যও বেশ ভূমিকা রেখে চলছেন৷ ফলে এসব শক্তি প্রদর্শণীতে তিনি তেমন সময় ব্যয় করতে পারেন না৷

সূত্র: এক্সপ্রেস নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ