বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ইসলামি দলে ভাঙ্গন: মুসা আল হাফিজ যা বললেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভাঙ্গনের কবলে পড়েছে প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলাম। রাজনৈতিক দলে ভাঙ্গন ও গ্রুপিং নতুন কিছু নয়। কিন্তু কেন হয় এসব ভাঙন ও গ্রুপিং। নানা জনে নানারকম কারণ দাঁড়া করাচ্ছেন। কবি ও গবেষক মুসা আল হাফিজ এ নিয়ে ব্যাখ্যা দিলেন। আসুন দেখে নেই তার অভিমত কি এসব ভাঙনের পেছনে।

একজন জানতে চেয়েছেন, অমুক আর অমুকের কারণে অমুক দল ভেঙ্গে যাচ্ছে। এ সম্পর্কে আপনি কী মনে করেন?

আমি কী মনে করি, তা পুরোপুরি বলার জায়গা এটি নয়। তবে মোটা দাগে যে কথাটা বলার, তা হলো, কোনো একজন বা দু'চারজনের কারণে কোনো গতিশীল রাজনৈতিক দল ভেঙ্গে যেতে পারে না। দল কেবল ভেঙ্গে যেতে পারে দলের বৃহৎ অংশের বিভক্তির কারণে।

কিন্তু বিভক্তির কারণেও দল দু' টুকরো হতে পারে না। যে কোন বিভক্তির নিরসন সম্ভব যৌক্তিক আলোচনা ও পারস্পরিক ছাড় দেয়ার মাধ্যমে, সংবিধানের দিকে ফিরে যাওয়ার মাধ্যমে।

দল ভাঙতে পারে তখন, যখন বিভক্ত দুটি অংশ ইতিবাচক মন নিয়ে যৌক্তিক আলোচনায় প্রস্তুত নয়, ছাড় দিতে রাজি নয় এবং সংবিধানের দিকে ফিরে যেতে প্রস্তুত নয়।

তারা যে কোন মূল্যে নিজেদের প্রাপ্তিকে নিশ্চিত করতে চান। কিন্তু এ প্রাপ্তি দলকেন্দ্রিক। ফলত দলকে বাদ দিয়ে তা সম্ভব নয়। কিন্তু অন্যকে ছাড় দিয়ে বা আইনানুগ হয়েও সম্ভব নয়। অতএব দলকে ভেঙ্গে দেয়া ছাড়া তাদের আর বিকল্প থাকে না। কাজটি তারা করবেনই, আজ কিংবা কাল।

অতএব যে দলের ভেতরে ভাঙ্গনের সুর গুমরে গুমরে উচ্চারিত হবে, সে দল ভাঙবেই। বিবিধ প্রক্রিয়ায় হয়তো তাকে বিলম্বিত করা যায়, কিন্তু তার ভেতরকার শক্তি তাকে সেই জায়গায় নিয়ে যাবে বার বার।

এ জন্য দায়ী কোনো ব্যক্তি নয়, স্বয়ং দলের সিস্টেম। যার কারণে তার ভেতরটা বিভক্ত কিংবা বিভক্তির আয়োজকদের জন্য এতো উন্মুক্ত যে, তারা তাদের ইচ্ছাকে সব শৃঙ্খলা, সংবিধান ও ঐতিহ্যের ওপর জয়ী করতে পারছে।

কোনো দলে যখন দু'টি গ্রুপ হতে পারে, তখন প্রমাণিত হয় সে দলে সিস্টেম গতিশীল নয়, সংবিধান ক্রিয়াশীল নয় কিংবা আদৌ সে দল কোনো সিস্টেমকেই ধারণ করছে না। নতুবা সমস্যা মিটে যেতো অথবা এর অনমনীয় বাহকরা কাঁটা পড়তো।

কোনোটাই যখন হয় না, তখন বুঝতে হবে, এর দায় কোনো ব্যক্তির নয় বা কয়েকজন মাত্রের নয়। বরং দলের ভেতরগত গোটা বাস্তবতা ও চলমান সিস্টেমই এ জন্য দায়ী। এ সিস্টেমে সমস্যা আসতোই, অমুকের মাধ্যমে, না হয় তমুকের মাধ্যমে।

দুই
কোনো দল কাগজে- কলমে ভেঙ্গে না গিয়েও ভেঙ্গে যেতে পারে। একই দল। কিন্তু দু'টি পক্ষ রশি টানছে দু'দিকে। কেউ কাউকে মেনে নিচ্ছে না। দলের এক অঙ্গ আরেক অঙ্গকে অনবরত আঘাত কর