মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

গুজরাটের ভোটে পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগ মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের ভোটে পাকিস্তান হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিবেশী দেশের এক নেতার সঙ্গে কংগ্রেসের এক নেতার দেখা করা প্রসঙ্গে রবিবার ভোটের প্রচারে গিয়ে এমন অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাটের পালানপুরে ভোটপ্রচারে গিয়ে মোদী প্রশ্ন তোলেন, পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন ডিজি সর্দার আর্শাদ রশিদ ভারতের বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে গুজরাটের মুখ্যমন্ত্রী বানানোর আবেদন জানান কিভাবে ।

গণমাধ্যম সুত্র অনুযায়ী, কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাড়িতে সম্প্রতি এক বৈঠক হয়েছিল। পাকিস্তানের হাই কমিশনার সেনাবাহিনীর প্রাক্তন ডিজি সর্দার আর্শাদ রশিদ উপস্থিত ছিলেন।

মোদির অভিযোগ, আয়ারের বাড়িতে হওয়া তিন ঘণ্টা ব্যপি ওই বৈঠকে পাকিস্তানের প্রাক্তন এক পররাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রাক্তন উপ রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।

মোদী বলেন, কংগ্রেসের উচিত দেশের সাধারণ মানুষকে জানানো ঘটনাটি কী ঘটেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ