বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

আগামীকাল ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএনসিএলওএস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের  জানিয়েছেন তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়া আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ওয়ান প্লানেট সামিটে অংশ নিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, 'সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোজন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাবনা ঘোষণা করবেন।

পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত নানা পদক্ষেপ ও সাফল্যের বিষয়টিও তুলে ধরবেন তিনি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ