মাওলানা এহসানুল হক
সহযোগী সম্পাদক, মাসিক রাহমানী পয়গাম
আজ থেকে এক যুগ আগে ভেঙেছিল শাইখুল হাদীসের খেলাফত মজলিস। সেই ক্ষত এখনো শুকায়নি। যারা দলকে মনে প্রাণে ভালোবাসে, তারা যে প্রান্তেই থাকুক, যে অংশেই থাকুক ভেতরটা তাদের এখনো কাঁদে, এখনো হাহাকার করে।
তৃণমূল থেকে বার বার আওয়াজ উঠে ঐক্যের। ভাই ভাই হয়ে কাঁধে হাত রাখার দাবি উঠলেও নদীর মৃদমন্দ তরঙ্গের মত দাবিগুলো ঢেউ তোলার আগেই মিলিয়ে যায়। বিভেদের দেয়ালের নিচে চাপা পরে যায় ঐক্যবদ্ধ মজলিসের স্বপ্ন ও ভালোবাসা।
মজলিসের পর এবার ভেঙে গেল জমিয়ত। রাজপথের উলামায়ে কেরামের সবচেয়ে বড় জামাতটিও এবার ভেঙে গেল। চর্তুদিকে ভাঙনের আওয়াজ। ভালো কোন কিছুই আমরা ধরে রাখতে পারি না। ইসলামী ঐক্যজোট, হেফাজত, মজলিস কিছুই আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি নি। জাতি হিসেবে এটা আমাদের অনেক বড় দুর্ভাগ্য। অনেক বড় ব্যর্থতা।
ইসলামি রাজনীতিতে হজরত শাইখুল হাদীস রহ. ও মুফতি আমিনী রহ. এর নেতৃত্ব অবসানের পর তাদের শূন্যস্থান পূরণে সবে মাত্র এগিয়ে আসছিল জমিয়ত। শুরুতেই তারা হোচট খেলো। ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য এটা অনেক বড় দুঃসংবাদ।
আজকে জমিয়ত কেন ভাঙলো? এই প্রশ্নের উত্তরে কে কি বলবেন জানি না, তবে আমার কাছে এই প্রশ্নের উত্তর খুবই পরিষ্কার। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ভাঙনের একমাত্র কারণ অন্যদের দল থেকে দলছুট নেতাদের এনে দলে পদায়ন করা।সমস্যা এখান থেকেই শুরু হয়েছে। জমিয়তের মূল নেতৃত্ব দলের কল্যাণ চিন্তা করে কাজটি করলেও এটাই ছিল তাদের বড় ভুল। এ কারণেই আজকে জমিয়ত ভেঙে গেল।
যেদিন তারা দলে যোগ দিয়েছিল সেদিনই জমিয়তে ভাঙনের বীজ বনন করা হয়েছে। মহাসচিব পরিবর্তনের মধ্য দিয়ে বিভক্তির সূচনা হয়েছে, আজ ওয়াক্কাস সাহেবের নির্বাহী সদস্যপদ স্থগিত করার মাধ্যমে তা পূর্ণতা লাভ করলো।
হেফাজতে ইসলাম ছিল ইসলামের পক্ষে বৃহৎ আন্দোলনের জন্যে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম। মহানগর হেফাজতে জমিয়ত, মজলিস, খেলাফত, ঐক্যজোট, নেজামে ইসলাম সবাই ছিল। এক টেবিলে বসার কারণে ভিন্ন দল ও পথের লোকজন কাছাকাছি আসার সুযোগ হয়েছে।
এই সুযোগকে কাজে লাগিয়ে দলভারি করাটা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই হয়নি, নিজ দলের জন্য এটা কত ভয়ংকর ক্ষতির কারণ ছিল, আজ তারা হারে হারে টের পাচ্ছে। আজকে সেই ভুলের মাসুল দিতে হচ্ছে কড়ায় গণ্ডায়।
হেফাজতের মত এমন ঐক্যবদ্ধ ব্যানার কিন্তু আগেও হয়েছে। নব্বইয়ের দশকে ইসলামি ঐক্যজোটের ব্যানাà¦