বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

সাতক্ষীরায় স্বামী-স্ত্রীর এক সঙ্গে বিষপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরায় পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে স্বামী-স্ত্রী বিষপানের ঘটনা ঘটেছে। এতে স্বামী বেঁচে গেলেও স্ত্রীর মৃত্যু হয়েছে।

জেলার কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামের হাফিজুদ্দীন গাজীর পুত্র হাফিজুর রহমান(৩৫) ও তার স্ত্রী নাজমা আক্তার (৩০) পারিবারিক কলহের জের ধরে শুক্রবার স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করে।

পরে তাদের দুজনকেই একসঙ্গে কলারোয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর ও নাজমা আক্তারের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় কর্ত্যব্যরত চিকিৎসক নাজমা আক্তারকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী হাফিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, স্ত্রী তাকে তার চারিত্রিক বিষয় নিয়ে সন্দেহ করতো ঝগড়ার দিন দুজনে উত্তেজিত হয়ে বাড়িতে রাখা জমির কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ