মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
আমেরিকার তত্ত্বাবধানে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী নির্ধারণের ফায়সালার প্রতিবাদে জমিয়তে উলামায়ে হিন্দের সদর মাওলানা আরশাদ মাদানী বলেছেন, আমেরিকার এই ফায়সালা পুরোপুরি নিয়মবহির্ভূত৷

যত বেশি পরিমাণেই এর নিন্দা করা হোক না কেন তা কমই হবে৷ তিনি বলেন, ইসলামের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস সুরক্ষিত রাখার ক্ষেত্রে প্রথম থেকেই জমিয়তে ওলামায়ে হিন্দের প্রচেষ্টা অব্যাহত৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতৃক এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন ।

আমি এই সিদ্ধান্তকে পরিপূর্ণ বে-ইনসাফী মনে করি৷ তিনি আরো বলেন, মসজিদে আকসা এবং আল বারাকের ক্ষেত্রে ইউনেস্কো একটি ঐতিহাসিক সিদ্ধান্তে মুসলমানদের অধিকার অনুমোদিত করেছে বহু আগেই৷

জাতিসংঘ এবং জাতিসংঘ কমিউনিটির উপর আবশ্যক হলো বর্তমান পরিস্থিতিতে মুকাদ্দাস নিয়ে ইউনেস্কোর সিদ্ধান্তের বিপরীতে কোনো ব্যক্তি বিশেষের ষড়যন্ত্রের অপচেষ্টায় লাগাম টেনে ধরা৷ কেননা এ সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা নির্দিষ্ট কোন অঞ্চলে নয় বরং সারাবিশ্বে৷

তিনি আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আমেরিকার প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে শান্তিরক্ষা বাহিনীও আজ হতাশ৷

তিনি জাতিসংঘের কাছে জরুরী অধিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সকল অনুমোদিত চুক্তির ক্ষেত্রে বাইতুল মুকাদ্দাসের প্রভাবটুকু বজায় রাখার জন্য হলেও অন্তত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং মধ্যপ্রাচ্যের কাছে আবেদন করুন যাতে তারা এই লক্ষ্যে পৌঁছতে পারে যে ইউনেস্কো কর্তৃক সিদ্ধান্ত হওয়া পূর্বের বিষয়টিই বজায় থাকুক৷

 

এইচ/জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ