মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

গাজায় ইসরায়েলের বিমান হামলা আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:
ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতের ওই হামলায় শিশুসহ ২৫ ফিলিস্তিনি আহত হয়েছে।

তবে ইসরায়েল বিমান হামলার কথা স্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার গত বৃহস্পতিবার জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা শহরে বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। সে সময় গাজা থেকে কয়েকটি রকেটও নিক্ষেপ করা হয় ইসরায়েলে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার শাসক দল হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

এছাড়া ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত এবং সাত শতাধিক আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধের হুশিয়ারি দিয়ে তীব্র গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে৷

বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করার ঘোষণা দেন৷ পাশাপাশি ইজরায়েলের রাজধানী হিসেবেও জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র৷ এর জেরেই ক্ষুব্ধ হয়ে উঠছে সমগ্র মুসলিম বিশ্ব। আরব দুনিয়া ও পশ্চিম এশিয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচিত হচ্ছে ট্রাম্পের জেরুজালেম নীতি৷

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ