বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

আইনশৃঙ্খলা বাহিনী জীবন বাজি রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মোকাবিলা করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার সকালে ভোলার লালমোহন থানার নবনির্মিত নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন কমিশন যথা নিয়মেই তাদের নিজস্ব গতিতেই কার্যক্রম চালাবে।

এতে করে কে এলো, আর কে না এলো সেটা বিবেচ্য বিষয় নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনী কমিশনকে সর্বাত্মক সহযোগীতা করবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাঁড়িয়েছিল। ঠিক তেমনি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। তারা জীবন বাজি রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে প্রবেশ করবে। ২০৪১ সালে উন্নত দেশে রুপান্তরিত করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ ছাড়াও এদিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী তজুমদ্দিন থানার নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন। এসব অনুষ্ঠানে আওয়ামী লীগৈর স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ