শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

যে নদীতে ডুব দিলেই কঙ্কাল হয়ে যাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহমান নদী মানেই ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা। আর তা যদি হয় চমৎকার দৃষ্টিনন্দন তাহলে তো কোনো কথাই নেই, দেখা মাত্রই নদীতে ঝাঁপ। পৃতিবীতে এমন এক ভয়ংকর নদী আছে যেখানে আপনি ডুব দিলেই কঙ্কাল হয়ে যাবেন। আপনার গায়ে শুধু হাড়গোড় ছাড়া কিছুি বাকি থাকবে না।

ভয়ংকর এই নদীটির অবস্থান স্পেনে। রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। আন্দালুসিয়া মাইন খননের সময় নদীটি উৎপত্তি হয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তির ব্যাপকতার কারণে এর আশপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।

নদীটি এতটাই চমৎকার দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করলে আপনাকে ভয়ংকর বিপদে পড়তে হবে। ইন্টারনেট অবলম্বনে শাহনূর শাহীন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ