শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

তাবলিগের মেহনতে নায়িকা ময়ূরী থেকে খাদিজা ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা সবাই কম বেশি পাপী। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি নিষ্পাপ? পারবেন না। তবে যাদের তওবা নসিব হয় তারা বড়ই সৌভাগ্যবান। আর এই সৌভাগ্যবানদের মধ্যে একজন হলেন মুনমুন আক্তার লিজা।

আপনাদের কাছে যিনি 'ময়ূরী' নামে বহুল পরিচিত। বর্তমানে তাবলিগ তথা দ্বীনদার মহলে তিনি 'খাদিজা ইসলাম'।

শফিক জুয়েলকে বিয়ে করার পর থেকে মাসতুরাত জামাতে ৩ দিন ৩ দিন করে সময় লাগিয়ে তওবা করে তার জীবনে এই পরিবর্তন। এর আগেও আমরা দেখেছি নায়িকা হ্যাপি কিভাবে দাওয়াত ও তাবলিগের মেহনতে ইসলামের পরশে পরিবর্তন হয়েছেন।

আমার বিশ্বাস তাঁর অথবা তাঁর পরিবারের কোনো দোয়া বা আমল আল্লাহ পছন্দ করেছেন বিধায় আল্লাহ পাক তাকে 'ময়ূরী থেকে খাদিজা' হিসাবে কবুল করেছেন।

সপ্তাহের ৫ দিনই রোযা রাখেন। আনন্দ ফূর্তির জীবন ছেড়ে সাদামাটা ইসলামি জীবনে অভ্যস্ত হয়েছেন। হয়তো জীবনে প্রথমবারের মতো তিনি তাঁর জন্মদিনের উৎসব করলেন না দাওয়াত ও তাবলিগের সাথী শফিক জুয়েল ভাইয়ের মেহনতের কারনেই এই পরিবর্তন।

তিনি তাঁর পূর্বের ভুলভ্রান্তির জন্য অনুতপ্ত। তার দৈনন্দিন জীবন, আমল আমি জানি। আপনারা দূর থেকে তা অনুধাবন করতে পারবেন না। আপনাদের কাছে আমার একটাই আর্জি আপনারা প্রিয় খাদিজা ইসলামের জন্য আল্লাহর দরবারে একটু হাত তুলবেন। আল্লাহ যেনো তাকে ক্ষমা করেন এবং হাজারো নারীর হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করেন।

আমি খাদিজা ইসলামের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আপনাদের দোয়াই তাকে সঠিক পথে চলতে ভূমিকা রাখবে।

দাওয়াত ও তাবলিগ হলো সেই ঈমানি মেহনত যা মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসে।

ইনশাআল্লাহ আমরাও আমাদের মা, বোন এবং স্ত্রীদের নিয়ে মাসতুরাত জামাতে সময় লাগিয়ে নিজের ঘরে ঈমান আমল চালু করি, যেনো এটাই আমাদের জান্নাতে নেওয়ার উছিলা হয়ে যায়।

উল্লেখ্য, কিছু দিন আগে নায়িকা ময়ূরী এক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শফিক নামের এক শিক্ষার্থীকে বিয়ে করেন। তখন থেকেই তার জীবনের পরিবর্তন আসতে থাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ