শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

জন্ম নিল ৭ পায়ের বাছুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম তিলাবাদুরি গ্রামে ‘সাত পা’ বিশিষ্ট একটি এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে নয়ন কুমারের গাভী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার তিলাবাদুরী গ্রামে।

বুধবার সন্ধ্যায় নয়ন কুমারের গাভী অদ্ভুত বাছুরটি প্রসব করেছে।

‘সাত পা’ বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ার খবর এলাকায় প্রচার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আশপাশের গ্রামের শত শত উৎসুক জনতা এক নজর দেখতে গাভীর মালিকের বাড়িতে ভিড় করতে থাকে। বাছুরটির পিঠের উপরে আলাদা ভাবে আরো তিনটি পা বের হয়েছে। বর্তমানে বাছুরটি সম্পর্ণ সুস্থ্য আছে এবং হেঁটে বেড়াচ্ছে।

গাভীর মালিক নয়ন কুমারের জানান, তিনি পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘদিন যাবৎ গরু পালন করে আসছেন। বুধবার সন্ধ্যায় তার গাভী ‘সাত পা’ বিশিষ্ট একটি বাছুর প্রসব করে। বর্তমানে শত শত উৎসুক জনতা তার বাড়িতে গাভী দেখার জন্য ভিড় করছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুহুল আমিন আল-ফারুক বলেন, অনেক সময় কনজেনিটাল ডিফেক্টের ( জন্মগত ত্রুটি ) কারণে এমনটা হয়ে থাকে। এ ধরণের ঘটনা সচারাচর দেখা যায় না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ