বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

মৌলভীবাজারে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ: নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পৌর শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে মৌলভীবাজার সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহবাব রহমান (২০) ও সদর উপজেলার দুর্ণভপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি আহমদ (১৭)।

বৃহস্পতিবার সন্ধায় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রলীগের দু গ্রুফের কর্মীদের মধ্যে সংঘর্ষ  হলে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ