বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

নিষিদ্ধ হচ্ছে ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ধর্ষণকারীর সঙ্গে ধর্ষিতা নারীর বিয়ে নিষিদ্ধ হচ্ছে। সরকার বাল্যবিবাহ নিরোধ আইনের যে খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে, তাতে ধর্ষণকারী বা অপহরণকারীর সঙ্গে কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে  দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের একটি আন্তমন্ত্রণালয় কমিটি মঙ্গলবার বাল্যবিবাহ নিরোধ আইনের এই বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে। খসড়াটি আইন মন্ত্রণালয় হয়ে অনুমোদনের জন্য সংসদে যাবে। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, চূড়ান্ত করা খসড়া বিধিমালায় বলা হয়েছে ধর্ষক, অপহরণকারী বা জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনকারীর সঙ্গে বাল্যবিয়ে দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে।

বিধিমালায় পরিষ্কারভাবে বলা হয়েছে, ধর্ষণের শিকার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে ধর্ষণের শিকার মেয়েদের শালিসের মাধ্যমে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার একটি সামাজিক রীতি প্রচলিত আছে। আপসে এ ধরনের বিয়ের মাধ্যমে ধর্ষক প্রায়ই বিচার এড়িয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সুত্র: বাংলাদেশ প্রতিদিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ