মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ট্রাম্পের সিদ্ধান্ত অন্যায্য ও দায়িত্বজ্ঞানহীন : বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরো বিশ্বকে একপাশে রেখে সৌদি আরব আর ইসরায়েলের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই পথচলা বুঝি আর দীর্ঘ হলো না।

পবিত্রভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রকাশ্যে তারা ট্রাম্পের এই সিদ্ধান্তকে 'অন্যায্য ও দায়িত্বজ্ঞানহীন বলেও ঘোষণা দিয়েছে।

ট্রাম্পের এ ঘোষণাকে ইসরায়েল 'ঐতিহাসিক দিন' হিসেবে আখ্যা দিয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ সময় ধরে বজায় রাখা মার্কিন নীতির উল্টো পথে হেঁটেছেন ট্রাম্প।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি এই জেরুজালেম।

ট্রাম্পের ঘোষণার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে আটটি দেশ এই ইস্যুতে জরুরি সভা আহ্বান করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, ফ্রান্স এবং জার্মানিসহ বিভিন্ন দেশ ও সংস্থার সতর্ক বাণী উপেক্ষা করেই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প।

আর তার এরকম একপেশে সিদ্ধান্ত নেয়ার পর ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ