শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ট্রাম্পের ঘোষণায় উত্তপ্ত গাজা, তিনদিনের কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে ট্রাম্পের প্রত্যাশিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে ওঠেছে গাজা স্ট্রিপ।

হাজার হাজার ফিলিস্তিনি গাজার রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। খবর আল জাজিরা।

বুধবার গাজার শহরতলীতে হাজার হাজার প্যালেস্টাইনি রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা ট্রাম্পের নিন্দা জানিয়ে বিভিন্ন ব্যানার বহন করেন এবং প্রতিবাদী স্লোগান দেন।

গাজা থেকে আল জাজিরার প্রতিনিধি বার্নার্ড স্মিথ বলেন, ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা স্বতঃস্ফূর্ত প্রতিবাদে জড়ো হন।

এদিকে ট্রাম্পের এই বিতর্কিত ঘোষণাকে কেন্দ্র করে আরব অঞ্চল ও বিশ্বজুড়ে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে।

দি পলিটিকো পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়ে পররাষ্ট্র কর্মকর্তাদের উদ্দেশে গত সপ্তাহে দুটি তারবার্তা পাঠানো হয়েছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ট্রাম্পের ঘোষণার পর বিশৃঙ্খলা হতে পারে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ