বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

‘জেরুজালেমনে ইহুদিদের রাজধানী হিসেবে বিশ্ব মুসলিম মেনে নিবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস ও জেরুজালেম রক্ষার্থে প্রয়োজনে বিশ্বের দু'শ কোটি মুসলমানে তাজা রক্ত ঢেলে দিতে হবে৷

আজ (৭ ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার হাটহাজারী উত্তর মাদার্শা ইসলামী সমাজসেবা পাঠাগারের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী সহকারী মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী এ কথা বলেন।

তিনি বলেন, জেরুজালেম মুসলমানদের৷ এটা ইহুদিদের রাজধানী হিসেবে বিশ্ব মুসলিম মেনে নিবে না৷ জেরুজালেমকে ইজরাইল নামক অবৈধ রাষ্টের রাজধানী স্বীকৃতির বিরুদ্ধে বিশ্ব মুসলিম দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে৷ এটা বিশ্বের সকল মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য৷

তিনি আরো বলেন, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম রাষ্ট্র এক প্লাটফরমে এসে জেরুজালেমকে ইজরাইলের রাজধানী স্বীকৃতি জোরালো ভাবে প্রতিহত করতে হবে৷

আল্লামা বাবুনগরী বলেন, ইহুদি খ্রিস্টান আমাদের জাতীয় দুশমন৷ তাদের মোকাবেলার এটাই মোক্ষম সুযোগ৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ