বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

হাইআতুল উলয়ার বৈঠকে গুরুত্বপূর্ণ ৬ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব নির্ধারিত ঘোষণা মতে আজ বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হাটহাজারী মাদরাসায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর প্রধান কার্যালয়ে হাইআতুল উলয়ার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে নিম্মের সিদ্ধানন্তগুলো গৃহিত হয়।

১. বেফাকের চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী হাইআতুল উলয়ার চেয়ারম্যান।

২. বেফাকেরর সিনিয়র সহসভাপতি মাওলানা আশরাফ আলী হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান।

৩. কো চেয়ারম্যান দু'জন নয় বরং একজন হবেন।

৪. ৩২ সদস্য বিশিষ্ট কমিটি পূর্বের নমুনায় বলবৎ থাকবেন ।

৫. ১৫ সদস্যের বিশেষ কমিটিও অপরিবর্তিত থাকবে।

৬. প্রজ্ঞাপন জারির বিষয়টি আগামী সংসদ অধিবেশনে আইন হিসেবে পাশ করার লক্ষ্যে পার্লামেন্টে উপস্থাপন করা হবে।

শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৩২ সদস্য কমিটির সকলেই উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকা আল্লাহর ইবাদত ও নির্দেশ। ঐক্যই মুল শক্তি। ঐক্যবদ্ধ থেকেই দেশ ও মানবতার কল্যাণ সাধন করা যাবে। আপনারা সকলে একতাবদ্ধ থেকে কওমী মাদরাসা সনদের মান অর্জনে সঠিক পথে এগিয়ে যাবেন।

দারুল উলূম দেওবন্দের মূলনীতি ও আদর্শ এবং কওমী মাদরাসার স্বাধীনতা, স্বকীয়তা ও স্বাতন্ত্র অক্ষুন্ন রেখে আলেম-উলামা ও মানবতার কল্যাণ সাধন করা সমম্ভব। কারণ নবীজি সা. বলেছেন, আল্লাহর সাহায্য জামাতবদ্ধ থাকার মধেই নিহিত।

হযরতত উমর রা. বলেছেন, জামাতবদ্ধ হওয়া ছাড়া ইসলাম কায়েম সম্ভব নয়। রাষ্ট্র/অধিনায়কত্ব জামাত ছাড়া অসম্ভ। আর আনুগত্য ছাড়া অধিনায়কত্ব মূল্যহীন।

আগের রিপোর্ট: হাইআতুল উলয়ার বৈঠক সম্পন্ন; সিদ্ধান্ত এলো যেসব বিষয়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ