মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটক সৌদি প্রিন্সদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন,  সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটক প্রিন্স ও ধনাঢ্য ব্যবসায়ীদের বেশিরভাগই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় রাজি হয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, সমঝোতায় এলে ক্ষমা করা হবে আটককৃতদের।

তবে সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আর আটক রাজপুত্রদের মধ্যে কারা কারা সমঝোতায় রাজি হয়েছেন, সে তালিকাও প্রকাশ করা হয়নি। তবে এখনও যারা রাজি হননি, তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানানো হয়।

এর আগে গত সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা অনুসারে সৌদি রাজ কোষাগারে ১০০ কোটি মার্কিন ডলার দিয়ে মুক্তি পান রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ।

নভেম্বরের শুরুতে দুর্নীতিবিরোধী অভিযানে আটক করা হয় রাজপুত্র এবং ধনাঢ্য ব্যক্তিসহ অন্তত ২০০ জনকে। অভিযুক্তদের আটক রাখা হয়েছে বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটনে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ