মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে ৮০ জন সহচরসহ আলকায়েদা প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: আফগান গোয়েন্দা-দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনটি আফগান রাজ্যে দেশি- বিদেশি সৈন্যদের যৌথ সামরিক অভিযানে আলকায়েদা প্রধান উমর খাত্তাব ৮০ জন সহচরসহ নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ভারত উপমহাদেশে আলকায়েদার দায়িত্বশীল উমর আসেম নিহত হওয়ার পর উমর খাত্তাবই নিহত দ্বিতীয় নেতা।

বিবৃতিতে জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, নিরাপত্তাবাহিনী অভিযানকালে ২৭ জনকে গ্রেপ্তারও করে।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে এগারটি রাজ্যে যৌথ নিরাপত্তা অভিযানে তালেবানের ফিল্ড কমান্ডারসহ ৩৪জন সদস্য নিহত হয়েছে।

উল্লেখ্য, নভেম্বরে আফগান গোয়েন্দাপ্রধান মুহাম্মাদ মাসুম শান্তি প্রচেষ্টায় তালেবানের সাথে আলোচনার টেবিলে আসার ব্যাপারে তার সরকারের প্রস্ততির কথা জানান।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ