মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে মুফতী আমিনী রহ.স্মরণসভা  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা  অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।  দেশবরেণ্য উলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতী সাখাওয়াত হোসাইন রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন।

আরো বক্তব্য রাখেন,ইসলামী যুব খেলাফত বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুল কাইয়্যুম,  কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী জুনায়েদ গুলজার, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা গাজী হেদায়েতুল্লাহ, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা মঞ্জুর মুজিব, মুফতী তাসলীম আহমদ, মাওলানা জাহিদ আলম, মাওলানা মুনসুরুল হক, মুফতী শামসুল হক, মাওলানা আল আমিন মামুন, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

সভার পক্ষ থেকে আল্লামা মুফতী আমিনী রহ্. এর ছাত্র, ভক্ত,অনুসারী ও শুভানুধ্যায়ীদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ