বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

হাইকোর্ট এলাকায় পুলিশ-বিএনপি নেতাকর্মীর ব্যাপক সংঘর্ষ, আটক ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আত্মপক্ষ সমর্থন শেষে বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার আগেই হাইকোর্ট ক্রসিংয়ে পুলিশের সঙ্গে বেএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকসহ ১৫-২০ নেতাকর্মীকে আটক করে। বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বঙ্গবাজার মোড়ে একটি মোটরসাইকাল পুড়িয়ে দেয়।

আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে হাইকোর্ট ক্রসিংয়ে এ ঘটনা ঘটার পর সাড়ে ৩টার দিকে খালেদা জিয়া আদালত থেকে ওই রাস্তা দিয়ে বাসায় ফেরেন। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, বিকাল ৩টার দিকে হাইকোর্ট চত্বরের ভেতর থেকে ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মীরা জড় হয়ে একটি মিছিল বের করে। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নেতাকর্মীদের একটি অংশ বঙ্গবাজারের মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে এই সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ