মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনের রাজধানীতে সৌদি নেতৃত্বাধীন জোটের ব্যাপক বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানীতে মঙ্গলবার ভোরের আগে ব্যাপক বিমান হামলা শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে। বিদ্রোহীদের হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ্ সালেহ্ নিহত হওয়ার পর এ হামলা চালানো হল।

এর আগে সালেহ্’র অনুগত যোদ্ধাদের সঙ্গে প্রায় এক সপ্তাহব্যাপী প্রচন্ড লড়াইয়ের পর শিয়া হুতি বিদ্রোহীরা দ্রুত সানায় প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দেরাব্বো মানসুর হাদি ইরান সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে এক হতে ইয়েমেনিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানার প্রাণকেন্দ্রের একটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে অন্তত সাত দফা হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

খবর : এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ