বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

ইসলামী আন্দোলনে যোগ দিলেন হাফেজ নেছার আহমদ আন নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: সদস্য ফরম পূরণের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন তিনি।

দলের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) বিকেলে দলের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীরের হাতে সংগঠনের নির্ধারিত সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাহসচিব অধ্যক্ষ মহাফেজ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বিষয়ে হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী আওয়ার ইসলামে বলেন, চরমোনাইয়ের গত মাহফিলে পীর সাহেবের পক্ষ থেকে আমাকে দাওয়াত করা হয়েছিল। কয়েকজন হাফেজসহ আমি চরমোনাই গিয়েছিলাম। সেখানে পীর সাহেবের বয়ান এবং নেতৃত্ব ও অতিথিকদর আমাকে ‍মুগ্ধ করেছে।

তিনি জানান, আগে থেকেই দলটির প্রতি আমার ভালোলাগা ছিল। বাংলাদেশে রাজনৈতিকভাবে শক্তিশালী ইসলামি নেতৃত্ব প্রয়োজন। সেটা ইসলামী আন্দোলনের নেতাদের মধ্যে রয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ