মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টুইটারে ট্রাম্পকে সতর্ক হওয়ার পরামর্শ রিপাবলিকান শিবিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  এফবিআইর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতগুলো ক্রুদ্ধ টুইট বার্তা পোস্ট করেন। তিনি দাবি করেন, এই সংস্থার সুনাম এখন, তার ভাষায়, ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ।

আর তাই, মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহতভাবে চালানো টুইট বার্তা নিয়ে কংগ্রেসের অনেক সদস্যই উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাম্পের রিপাবলিকান শিবিরেও তার করা টুইট নিয়ে আলোচনা হচ্ছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম পরামর্শ দিয়ে বলেছেন, টুইট করা নিয়ে ট্রাম্পের আরও বেশি সতর্ক হওয়া দরকার।

ট্রাম্পের টুইটটি এমন সময়ে এলো, যখন মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার-এর তদন্ত চলছে। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে তদন্ত বন্ধ করতে সাবেক এফবিআই প্রধান জেমস কোমিকে নির্দেশ দেয়ার অভিযোগও অস্বীকার করেন ট্রাম্প।

রাশিয়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারে এফবিআই এর কাছে মিথ্যে কথা বলার দায়ে ফ্লিনকে বরখাস্ত করা হয়। নির্বাচনে জয়ী করতে রুশ যোগাযোগের কথা বরাবরই নাকচ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প।

রবিবারও একগাদা টুইট করেন ট্রাম্প এবং আবারো তার সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আক্রমণ করে লেখেন।

আরেকটি টুইটে তিনি এবিসি নিউজের তীব্র সমালোচনা করেছেন তাদের রিপোর্টের এক ভুলের সূত্র ধরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এহেন লেখালেখি নিয়ে অনেক ডেমোক্রেট সদস্য মনে করছেন, এর ফলে তদন্ত বা ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ